সংগৃহিত
রাজনীতি

বিএনপির দুঃশাসনের কথা পাহাড়ের মানুষ ভোলেনি

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বিএনপির দুঃশাসনের কথা পাহাড়ের মানুষ ভোলেনি। বিএনপি-জামায়াতকে দেশবিরোধী উল্লেখ করে খাগড়াছড়ির উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি-জামায়াত অপশক্তিকে মোকাবিলার আহ্বান জানান তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা বিনবাব শপিং কমপ্লেক্সের সামনে নির্বাচনী পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে না যাওয়ার অধিকার আছে কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার অধিকার কারো নেই। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার পরিণতি ভালো হবে না। জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল। জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিহত করবে।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭ জানুয়ারি দেশে ব্যালট বিপ্লব হবে মন্তব্য করে তিনি বলেন, সব মানুষের অংশগ্রহণে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখবে বিশ্ববাসী। কোনো বাধা জনগণকে ভোটকেন্দ্র বিমুখ করতে পারবে না।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজীর সভাপতিত্বে পথসভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

এর আগে মাটিরাঙ্গার সাপমারা, গোমতি ও বেলছড়িতে জনসংযোগ ও পৃথক পথসভায় বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা