সংগৃহিত
রাজনীতি
কুড়িগ্রাম -১

ভোটের পরিবেশ খারাপ করার পায়তারা করছে

জেলা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টারের একটি পথসভায় হামলার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার রাত ৮টার দিকে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চবিদ্যালয়ে একটি পথসভার আয়োজন করে জাকের পার্টি। এ সভায় জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার বক্তব্য দেয়ার সময় জাতীয় পার্টির বেশ কিছু নেতা মিছিল নিয়ে সভায় হামলা করে বলে অভিযোগ প্রার্থীর। তবে এ হামলায় কেউ আহত হননি।

জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার জানান, পূর্বনির্ধারিত পথসভায় যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন তখন জাতীয় পার্টির কিছু সংখ্যক নেতাকর্মীর একটি মোটরসাইকেল শোডাউন নিয়ে সভাস্থলে আসে এবং উচ্চবাচ্য কথা শুরু করে। তারা আমার সভা বন্ধ করতে হুমকি দেন। এক পর্যায়ে তারা জাকের পার্টির সমর্থকদের ওপর চড়াও হন এবং সভাস্থলের চেয়ার-ছোড়াছুড়ি করতে থাকেন। কোন কারণ ছাড়াই অতর্কিত হামলায় আমরা হতভম্ব হয়ে পরি। পরে স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আমি জানতে পারি আমার পথসভা বন্ধ করতে তারা দুপুর থেকে পরিকল্পনা করেন। তারা ভোটের পরিবেশ খারাপ করার পায়তারা করছেন। যাতে আমার ভোটাররা ভয়ে ভোট দিতে না যায়। এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি।

জাতীয় পার্টির নাগেশ্বরী উপজেলার সদস্য সচীব আ প ম আনিসুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমি ভালো বলতে পারব না। এ বিষয়ে আওয়ামী লীগ ভালো বলতে পারবে।

জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, আমি ভূরুঙ্গামারী উপজেলার বাবুরহাটে গণসংযোগে ছিলাম। কি ঘটেছে এখন পর্যন্ত আমি ভালোভাবে জানি না। বিষয়টি জেনে পরবর্তীতে আপনাদের জানাতে পারব।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার রাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রয়োজন হলে আদালতের অনুমতি সাপেক্ষে বিষয়টি তদন্ত করা হবে। অপর দিকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সার্বক্ষণিক কাজ করছে।

উল্লেখ্য, এ আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থীর মধ্যে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা