ছবি: পুলিশের সৌজন্যে
রাজনীতি
ডেভিল হান্ট ফেজ-টু অভিযান

খাগড়াছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা আটক

চট্টগ্রাম ব্যুরো:

খাগড়াছড়িতে ডেভিল হান্ট ফেজ-টু অভিযানের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু এবং জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে জেলা যুবলীগের এক নম্বর সদস্য বোরখান উদ্দিন চৌধুরীকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিবুর রহমান হাবিবকে শান্তিনগর এলাকা থেকে এবং পৌর যুবলীগের নেতা মো. রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, সাধারণ মানুষের জান-মাল রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-টু অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা