জাতীয়

বাংলাদেশের সাংবাদিকদের ওপর নিপীড়ন নিয়ে মিলার যা বললেন 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, সরকারকে জবাবদিহির আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাথিউ মিলার এসব কথা বলেন।

ম্যাথিউ মিলারের বক্তব্যের ভিডিওর সঙ্গে বাংলায় পোস্ট করা ক্যাপশনে বলা হয়েছে, যেমনটা আমরা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাদের করা সংবাদ দুর্নীতির মুখোশ খুলে দেয়।

জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয়, সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার।

মিলার বলেন, যেভাবে আপনারা আমার প্রতিদিন বলা কথার জবাবদিহিতা নিশ্চিত করেন, তাদেরও নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি করতে পারা উচিত। হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া কাজ চালিয়ে যাওয়া তাদের জন্য আবশ্যিক।

তিনি আরও বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

বয়সটা আমি থামিয়ে রেখেছি: কেয়া পায়েল

বরাবরই তারকাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়ে ভক্তদে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ পুরোপুরি নিখুঁত নয়, তবে বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্য এটি অপরিহার্য...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা