সারাদেশ

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ছয়

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুই সাংবাদিক খোরশেদ আলম ও আসাফুদৌলা নিয়নসহ তিনজনের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছে দুটি বার্মিজ চাকু পাওয়া গেছে। হামলায় জড়িতরা খুন, ডাকাতি, মাদকসহ অসংখ্য মামলার আসামি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। প্রকাশ্যে হামলায় নিরাপত্তা শঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের জেলখানা মোড় এলাকার একটি জুস বারের সামনে সন্ত্রাসী রাকিবুলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। আহত তিনজন হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ রিপোর্টার আসাফুদৌলা নিয়ন এবং তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। আহত সাংবাদিকদের মাথায়, চোখে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের তিনজনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পরই জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার বনানী গন্ডগ্রাম মহল্লার রাকিবুল ইসলাম রাকিব (২২), হাবিবুর রহমান রকি (২৫), তারিকুল ইসলাম (২২), জিসান খান (২১), জিহাদ হাসান (২০) এবং বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়াটার এলাকার পিচ্চি টুটুল (২০)। তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক খোরশেদ ও নিয়ন জানান, তারা জুস বার থেকে বের হওয়ার সময় হঠাৎই ১২-১৪ জন যুবক এসে পেছন থেকে তাদের ওপর হামলা করে। সাংবাদিক খোরশেদকে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে নিয়নকে রাস্তায় ফেলে পেটায় সন্ত্রাসীরা।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ঘটনার পরই সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করে রাতভর ডিবির অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আত্মগোপনে থাকলেও বাকিরা রেহাই পাবে না। গ্রেপ্তার রাকিবুলের বিরুদ্ধে হত্যা ও মাদক আইনে দুটি মামলা রয়েছে। রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা ও মাদকসহ ছয়টি মামলা আদালতে বিচারাধীন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা