ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকান দেশ পেরুর উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে ২৪ জন নিহত এবং কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় দেশটিতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, আন্তঃনগর ঐ বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় উল্লেখ করে বিবিসি আরও জানায়, পাহাড়ের হাইওয়েতে বিশেষ করে রাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারি পরিসংখ্যান মতে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৩০০ জনেরও অধিক লোক প্রাণ হারিয়েছেন।

আন্দিজ পর্বতমালার উঁচুতে হুয়াকোটো নামে পরিচিত এলাকা থেকে বাসটি রাস্তা থেকে পড়ে যাওয়ার কারণ কী হতে পারে এই দুর্ঘটনায়, এ ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানানি।

তবে নিকটবর্তী একটি শহরের মেয়র স্থানীয় রেডিওকে জানিয়েছেন, মহাসড়কের যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে তা আর মেরামত করা হয়নি।

তিনি আরও জানান, হুয়ান্টা শহর এবং চুরকাম্পা প্রদেশ থেকে জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বাস দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও দমকলকর্মীদের সহায়তায় জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা