আন্তর্জাতিক

জন্মদিনে মেট্রোরেলে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন ছিল আজ (রোববার ১৭ সেপ্টেম্বর)। এ দিন সকালে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নতুন অংশের উদ্বোধন করেন তিনি। দ্বারকা সেক্টর ২১ থেকে নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত উদ্বোধন করেন।

এরপর নয়াদিল্লিতে 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার' উদ্বোধনের জন্য মেট্রো ধরেন। যাত্রীদের পাশে বসেন। মেট্রোয় সফরের সময় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান যাত্রীরা। হাসিমুখে ‘হ্যাপি বার্থডে’ বলতে থাকেন অনেকেই। মোদির সঙ্গে সেলফিও তোলেন।

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার সম্পর্কে কর্মকর্তারা জানিয়েছেন, ৮.৯ লাখ বর্গমিটারের বেশি প্রকল্প এলাকা এবং ১.৮ লাখ বর্গমিটারেরও বেশি একটি নির্মিত এলাকাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি সবচেয়ে বড় মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী সুবিধাগুলোর মধ্যে একটি হবে। এটিতে ১৫টি সম্মেলন কেন্দ্র এবং ১১ হাজার লোকের বসার ব্যবস্থা রয়েছে।

‘যশোভূমি’ নামে ইন্ডিয়া আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি) হবে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী হলগুলোর মধ্যে একটি। এই কনফারেন্স সেন্টার প্রদর্শনী, বাণিজ্য মেলা এবং ব্যবসায়িক ইভেন্টের আয়োজনের জন্য ব্যবহৃত হবে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভ...

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, কঠিন শাস্তির শঙ্কা

ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল আলোচিত আর্থিক অনিয়মের তদন্তে আনা ১১৫টি অভিযোগের মধ...

অপ্রতিমের মা-বাবাকে হুমকি, থানায় অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ই...

গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ

গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়ানো কোনো গণতান্ত্রিক সরক...

‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা