আন্তর্জাতিক

নতুন জরিপে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। এর আগেও দুইজনকে নিয়ে অনেক জরিপ পরিচালনা করা হলেও প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এবার একটি জরিপ পরিচালনা করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সম্প্রতি পরিচালিত জরিপে নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে বাইডেনকে পেছনে ফেলেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জরিপে প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ মানুষ ট্রাম্পের নাম বলেছেন। বিপরীতে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৯ শতাংশ ভোটার।

জরিপের আরও কিছু তথ্যে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। যা ক্ষমতাসীন নেতার উদ্বেগ বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

যেমন- পরবর্তী নির্বাচনে জিতলেও বাইডেন পূর্ণ মেয়াদ যে শেষ করতে পারবেন সেটা খুব কম মানুষই বিশ্বাস করেন। বরং এক্ষেত্রে তার তুলনায় এগিয়ে আছেন ট্রাম্প।

জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ ভোটারের ধারণা, ট্রাম্প দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে পারবেন। বাইডেনের ক্ষেত্রে এর হার ৩৪ শতাংশ। ৪৪ শতাংশ ভোটার মনে করেন, বাইডেন দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে পারবেন না। ট্রাম্পকে নিয়ে এমন সন্দেহ রয়েছে মোটে ১৬ শতাংশ মানুষের।

মার্কিন এই প্রবীণ দুই রাজনীতিকের বয়সের পার্থক্য মাত্র দুই বছর। নির্বাচনের ফলাফলে তাদের বয়স বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। যেমন- ৪৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা রয়েছে কেবল ট্রাম্পের। বাইডেনের ক্ষেত্রে এর হার মাত্র ১৬ শতাংশ। ১২ শতাংশ ভোটার মনে করেন, তারা উভয়েই যোগ্য। তবে ২৯ শতাংশ মনে করেন, তাদের কেউই পুরোপুরি সামর্থ্যবান নন।

দুই নেতার মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ রয়েছে অনেকের। জরিপের ৪৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক সুস্থতা রয়েছে কেবল ট্রাম্পের। বাইডেনের এমন সমর্থক রয়েছেন ২৬ শতাংশ। ৭ শতাংশ ভোটার মনে করেন, তারা উভয়েই যোগ্য। আর ২৩ শতাংশ ভোটার মনে করেন, তাদের কারোরই পর্যাপ্ত মানসিক সুস্থতা নেই।

জরিপে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রে কেমন প্রেসিডেন্ট দরকার? জবাবে ৬৭ শতাংশ বলেছেন কঠোর, যত্নবান বলেছেন ৬৬ শতাংশ, সোজাসাপটা হওয়ার কথা বলেছেন ৬২ শতাংশ, শান্ত চরিত্রের কথা বলেছেন ৬১ শতাংশ এবং ৫৮ শতাংশ বলেছেন কর্মচঞ্চল হওয়ার কথা।

জরিপে বাইডেনকে শান্ত, অনুমানযোগ্য, সহনশীল এবং যত্নশীল হিসেবে বর্ণনা করা হয়েছে। অপরদিকে ট্রাম্পকে বর্ণনা করা হয়েছে উস্কানিমূলক, কঠোর, উদ্যোমী, সোজাসাপটা এবং বিনোদনমূলক হিসেবে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা