সংগৃহিত
জাতীয়

টাঙ্গাইলের শাড়ি কিনলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুটিরশিল্প প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে টাঙ্গাইলের শাড়িসহ পছন্দের নানা পণ্য কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে মূল আনুষ্ঠানিকতা শেষে তিনি আনসার সদস্যদের কুটিরশিল্প প্রদর্শনীতে গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঝিনুক-শামুকের মালা, টাঙ্গাইলের শাড়ি, মনিপুরি শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পছন্দের জিনিসপত্র কেনেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম রেঞ্জের স্টল থেকে ৭টি আচার, ঝিনুক-শামুকের ১৩ হাজার টাকার মালামাল কেনেন। পরে খুলনা রেঞ্জের স্টল থেকে ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের পাঁচটি টু-পিস, রাজশাহী রেঞ্জ স্টল থেকে ১২ হাজার ৭৫০ টাকা মূল্যের পাঁচটি থ্রি-পিস, সিলেট রেঞ্জের স্টল থেকে ১৬ হাজার ৫০০ টাকা দামে পাঁচটি মনিপুরি শাড়ি, রংপুর রেঞ্জের স্টল থেকে ৩টি টেবিল রানার এবং একটি কার্পেট কেনেন বলে জানিয়েছেন স্টলের দায়িত্বে থাকা তাহেরা সিদ্দিকা।

প্রধানমন্ত্রী কুমিল্লা স্টল থেকে ৩ হাজার ৮০০ টাকার চাদর, থ্রি পিস, একটি পাঞ্জাবি নিয়েছেন বলে জানান ওই স্টলের দায়িত্বে থাকা আনসার কর্মকর্তা চক্রবর্তী। বরিশালের স্টল থেকে মুড়ির মোয়া, মাছ ধরার পল, মাছ রাখার খড়া ও ব্যাচ লাইটসহ ৬ হাজার ৯০০ টাকার জিনিসপত্র কিনেছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন আনসারের মুলাদী উপজেলা কর্মকর্তা সীমা ইয়াসমীন।

ময়মনসিংহ অঞ্চলের স্টল থেকে বাটি চামুচসহ ১৭ হাজার ২০০ টাকার পণ্য কিনেছেন প্রধানমন্ত্রী। ঢাকা রেঞ্জের কুটির শিল্প প্রদর্শনী থেকে ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের সাতটি টাঙ্গাইলের থ্রি-পিস কিনেছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ৩ হাজার ২০০ টাকার মোড়া কিনেছেন।

আনসার কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকি। প্রধানমন্ত্রী আমাদের সাজানো স্টলগুলো ঘুরে দেখেন এবং কেনাকাটাও করেন। এসময়ে তিনি আমাদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে কক্সবাজ...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীক...

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমা...

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জার...

স্বাধীনতার পক্ষের ইতিহাস বিকৃত করা চলবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা