শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে। এবার অংশ নিচ্ছে ১২ লাখ পরীক্ষার্থী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা।

স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী এপ্রিলে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। কিন্তু করোনার কারণে ২০২০ সাল থেকে এলোমেলো হয়ে গেছে সেই সূচি। এবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির বলেন, এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে। যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে। অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই।

খন্দকার এহসানুল কবির আরো বলেন, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় যা প্রায় ৭৩ হাজার কম। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ্ উদ্দিন বলেন, পরীক্ষার সময় প্রশ্নফাঁসসহ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষকদের। সেই সঙ্গে শিক্ষাবোর্ডকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

করোনা সংক্রামণ রোধে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পড়া বাধ্যতামূলক করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

২০২৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় ৩০ জুন থেকে। প্রথম সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। তবে আগস্টে সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা