ছবি: চসিকের সৌজন্যে
সারাদেশ

কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু চসিকের

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, চসিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটালাইজড করার লক্ষ্যে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং মাইলেজ যৌথভাবে এই অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করছে। নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে কমার্শিয়াল হোল্ডিং করদাতারা ঘরে বসেই সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে ট্যাক্স পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রিয়েল-টাইম অ্যানালিটিক্স, ডেটা যাচাই এবং স্বয়ংক্রিয় রিপোর্টিংয়ের মাধ্যমে কর আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এতদিন কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স আদায়ে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ঘাটতি ছিল। এই ডিজিটালাইজেশনের ফলে কর নির্ধারণ ও আদায়ে আর কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ থাকবে না।
পূর্বে ম্যানুয়াল পদ্ধতির কারণে বড় অঙ্কের রাজস্ব হারানোর নজির তুলে ধরে মেয়র বলেন,
“যদি এই ব্যবস্থা আগে থাকত, তাহলে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হতো না। সেই ক্ষতির দায় বহন করেছে চট্টগ্রামবাসী। সিটি কর্পোরেশনের দৈনন্দিন নগরসেবা—রাস্তা সংস্কার, সড়কবাতি স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সবুজায়ন, মশক নিধন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—সবই মূলত নিজস্ব রাজস্বের ওপর নির্ভরশীল। আমাদের জরুরি অবকাঠামো মেরামত বা নাগরিক সেবার তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে হোল্ডিং ট্যাক্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।”
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, পর্যাপ্ত রাজস্ব নিশ্চিত করা গেলে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ভর্তুকি বৃদ্ধি, আধুনিক স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি ক্রয় এবং সাধারণ জনগণের জন্য কম খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, “আমরা কাউকে বাড়তি করের বোঝা দিতে চাই না। আমরা চাই ন্যায্য ও আইনসম্মত কর আদায় হোক। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে কমার্শিয়াল হোল্ডিংগুলো কে কত ট্যাক্স দেবে—তা স্বচ্ছভাবে নির্ধারিত হবে এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অপব্যবহারের সুযোগ থাকবে না।”
এসময় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানিসহ রাজস্ব বিভাগের কর্মকর্তাবৃন্দ।
বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর সিদ্দিক, হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ এবং মাইলেজ-এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর আবরার রাফিদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা