ছবি: আমার বাঙলা
সারাদেশ

"ফতুল্লা ডক্টরস সোসাইটির সেমিনার ও নতুন কমিটি ঘোষণা"

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ চাষাড়ার মিস্টার বুফেতে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘বৈজ্ঞানিক সেমিনার-২০২৫ ও উদ্বোধনী অনুষ্ঠান।

রবিবার (১৪ ডিসেম্বর ) ফতুল্লা ডক্টরস সোসাইটি (এফডিএস) এর উদ্যোগেই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজিত হয়। ডেঙ্গু ও ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করা হয়, এবং ফতুল্লা ডক্টরস সোসাইটির (এফডিএস) ২০২৬ সালের কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডেঙ্গু, ক্যান্সার এবং চিকিৎসকদের মর্যাদা নিয়ে আলোচনার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান। তিনি ডেঙ্গু এবং ক্যান্সারের মতো বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার প্রশংসা করেন। চিকিৎসকদের পেশাগত জীবন সম্পর্কে তিনি বলেন:
"আমাদের পেশাটা থ্যাংকনেস জব, যেকোনো বিষয় হলে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমাদের সম্মানটা যেন আমরা ধরে রাখতে পারি।"

তিনি এই সংগঠনকে সাদুবাদ জানান এবং অতীতের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ থমকে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। সবশেষে তিনি সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

ফতুল্লা ডক্টরস সোসাইটি (এফডিএস) এর সভাপতি ডাঃ এম এ সালাম এর সভাপতিত্বে এবং বিকন ফার্মাসিউটিক্যালস এর অংশীদারিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ আবুল বাশার, জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)-এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোঃ জহিরুল ইসলাম, এবং ডা. আল ওয়াজিদুর রহমান, মার্জিয়া রহমান মিতু, মশিউর রহমান অপু।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফতুল্লা ডক্টরস সোসাইটির কার্যকরী কমিটি-২০২৬-এর পরিচিতি তুলে ধরা।

কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা:

উপদেষ্টা: ডা. মোঃ আলী আশরাফ খান, ডা. মোস্তাফিজুর রহমান
সভাপতি: ডা. এম.এ সালাম
সিনিয়র সহ-সভাপতি: ডা. মো. আব্দুন নূর সায়েম
সাধারণ সম্পাদক: ডা. মোহাম্মদ আরশাদ
যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. কামরুন্নাহার পলি, ডা. মাহামুদুল হাসান
সাংগঠনিক সম্পাদক: ডা. রবিউল ইসলাম রাহাত
বিজ্ঞান ও গবেষণা সম্পাদক: ডা. রহমত উল্লাহ ভূইয়া (রতন)
ফতুল্লা ডক্টরস সোসাইটির উপদেষ্টা ডা. আলী আশরাফ খান নারায়ণগঞ্জ জেলায় একটি ক্যান্সার মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন। তিনি আক্ষেপ করে বলেন, "বিগত দিনে নারায়ণগঞ্জে কেনো হয়নি ক্যান্সার মেডিক্যাল?" তিনি আশা প্রকাশ করেন যে আগামী নির্বাচনে যেই আসুক না কেন, সবাই একত্রে উদ্যোগ নিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করবেন।

নবনির্বাচিত এই কমিটি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সবাই আশা প্রকাশ করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা