খেলা

১৬৫৮ দিন পর...

ক্রীড়া ডেস্ক

১৬৫৮ দিন, অর্থাৎ সাড়ে চার বছর পর আবার কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন জাপানের নাওমি ওসাকা। হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কোকো গফকে।

এদিকে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে মন খারাপ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচের। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার গফকে সরাসরি সেটে (৬-৩, ৬-২) হারিয়ে র‌্যাংকিংয়ে প্রথম ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ওসাকা।

শেষ ষোলোর ম্যাচে গফকে ভুগিয়েছে তার সার্ভিস ও ফোরহ্যান্ড। অন্যদিকে যত সময় গড়িয়েছে, তত ভয়ংকর দেখিয়েছে ওসাকাকে। তার চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে দুটি ইউএস ওপেন ও দুটি অস্ট্রেলিয়ান ওপেনে।

এর আগে একবারই গফ ও ওসাকা মুখোমুখি হয়েছিলেন। ২০১৯ সালে ইউএস ওপেনে। তখন গফের বয়স মাত্র ১৫ বছর। সেবারও জিতেছিলেন ওসাকা। এবারও জিতলেন ২৭ বছর বয়সি খেলোয়াড়।

২০২৩ সালে যখন গফ ইউএস ওপেন জিতেছিলেন, তখন গ্যালারিতে বসে তা দেখেছিলেন ওসাকা। এর দুমাস আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সেই কোর্টেই কোয়ার্টার ফাইনালে উঠলেন ওসাকা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা