খেলা

নতুন আরেকটি টুর্নামেন্টে খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রায় এক বছর ধরে বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। কানাডায় শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি লিগ।’ টুর্নামেন্টটি আগামী ৮ অক্টোবর মাঠে গড়াবে। ছয় দলের এই প্রতিযোগিতাতেও খেলবেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে অংশ নেবেন।

কানাডা সুপার সিক্সটি লিগের অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে ডেভিড মালান, কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, সিকান্দার রাজা, মঈন আলী, পিযুষ চাওলা ও রহমানুল্লাহ গুরবাজের মতো আন্তর্জাতিক তারকারা খেলবেন।

এর আগে কানাডার আরেক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘গ্লোবাল টি-টোয়েন্টি’তেও মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। নতুন এই টুর্নামেন্টেও একই দলের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। তার দলে রয়েছেন টম মুরস, জশ ব্রাউন, নিক হবসন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো পরিচিত মুখ।

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে খেলছেন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। সামনে যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও খেলার কথা রয়েছে তার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেললেও জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য সাকিব। সহসা তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

মন্ট্রিয়েল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং ও পাডাম জোশি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা