ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানের প্রথা অনুসারে ‘গবল ও ওয়াডল’ নামের দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওয়াশিংটনে পরিচিত রোজ গার্ডেনের হাস্যোজ্জ্বল পরিবেশে ট্রাম্প এ বছরের থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের মেন্যু হওয়ার হাত থেকে এই মুরগি দুটিকে বাঁচিয়ে দিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে আনা বিশাল সাদা পালকের এই দুটি মুরগির ওজন ছিল ৫০ পাউন্ডের বেশি (প্রায় ২৩ কেজি)। ক্ষমা পাওয়ার অনুষ্ঠানের আগের রাতে মুরগি দুটিকে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কামরায় রাখা হয়েছিল।

১৯৮৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ থ্যাংকস গিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের জন্য বাছাই করা বিভিন্ন প্রাণীদের মধ্যে কয়েকটিকে ছাড় দেওয়ার প্রথা শুরু করেন। এই প্রথায় অংশ নিয়ে ট্রাম্প মজা করে বলেন, প্রথমে তিনি টার্কি দুটির নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি—যা ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে।


তবে পরে মত পাল্টে ট্রাম্প ব্যাখ্যা দেন, ওদের নাম ওভাবে রাখলে আমি তো তাদের ক্ষমাই করতাম না। ওই দুজনকে আমি কোনো দিনই ক্ষমা করব না। ট্রাম্প এ ছাড়া গত বছর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমাপ্রাপ্ত দুই টার্কি—পিচ ও ব্লসমকেও আবার ক্ষমা দেন। তিনি দাবি করেন, তার ডেমোক্রেটিক পূর্বসূরি নাকি স্বয়ংক্রিয় সাইনিং ডিভাইস ব্যবহার করেছিলেন, তাই ওই ক্ষমা নাকি অবৈধ, যদিও এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনরত ট্রাম্প এখন পর্যন্ত ১ হাজার ৬০০ বারের বেশি ক্ষমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনে পরাজয় উল্টে দিতে তার প্রচেষ্টার সহযোগীদের ক্ষমা এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় যুক্ত প্রায় ১ হাজার ৫০০ জনের ক্ষমা। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে যখন জীবনযাত্রার ব্যয়ের চাপ সংবাদ শিরোনাম দখল করে আছে, তখন ট্রাম্প আবারও দাবি করেন, এ বছরের থ্যাঙ্কসগিভিংয়ের খাবারের খরচ আমেরিকানদের জন্য আরও সাশ্রয়ী হবে।

তিনি উল্লেখ করেন, ওয়ালমার্টের এক গবেষণায় গত বছরের তুলনায় খরচ ২৫ শতাংশ কম পাওয়া গেছে, যদিও এই হিসেবে কিছু বিকল্প উপাদান ব্যবহার করতে হয়েছে। অন্যদিকে আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের সাম্প্রতিক সমীক্ষা বলছে সাশ্রয় মাত্র ৫ শতাংশ, যেখানে মোট ব্যয় ৫৫.১৮ ডলার। এ বছর ক্ষমাপ্রাপ্ত গবল ও ওয়াডলের বাকি জীবন কাটবে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি কলেজে, বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল টার্কি ফেডারেশন।

সূত্র: রয়টার্স

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে বন্ধ ফেরি চলাচল

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারও ফেরি চলাচল...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হ...

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে, কখন?

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম...

ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে দেওয়...

রোনালদোর গোলে আল নাসরের জয়, নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়...

অবাধে ভু গর্ভের পানি উত্তোলন, শঙ্কায় নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ডাইং কারখানায় প্রতিদিন ভূগর্ভ থেকে অবাধে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা