ছবি: আমার বাঙলা
সারাদেশ

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা ছাড়া দেশ ও গণতন্ত্রের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে।

তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের অস্তিত্ব রক্ষায় সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার (২৯ আগস্ট) সকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকরা অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন। তবে চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। নানা কারণে দেশের সাংবাদিকতার পরিবেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে। রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ ও পেশাগত অনিরাপত্তার কারণে অনেক সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।

তিনি বলেন, সাংবাদিকদের ওপর অযাচিত হস্তক্ষেপ যেমন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে, তেমনি অপসাংবাদিকতা ও পেশাগত দক্ষতার অভাবও বড় সমস্যা। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কখনো কখনো এমন চাপ তৈরি হয়, যা সাংবাদিকদের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত করতে পারে।

দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে শুধু নিরাপত্তা নয়, সাংবাদিকদের ন্যায্য বেতন, কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদাও নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা দেয় না। অনেক প্রতিষ্ঠানে সাংবাদিকদের বেতন মালিকের গাড়িচালকের বেতনের চেয়েও কম। এ ধরনের বৈষম্য বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা সরকারকে ‘নো ওয়েজবোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করার কথা বলেছি। এটি বাস্তবায়ন করা গেলে গণমাধ্যমের অভ্যন্তরের অনেক নৈরাজ্য ও অনিয়ম দূর করা সম্ভব হবে।

বিএফইউজে মহাসচিব বলেন, সাংবাদিকতা নিছক কোনো চাকরি নয়। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, সব ধর্ম-বর্ণ ও গোষ্ঠীর অধিকার রক্ষা এবং বৈষম্য দূর করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যম উচ্চকণ্ঠ না থাকলে সমাজে নানা ধরনের অপরাধ ও অনিয়ম ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়। সাংবাদিকতা স্বাধীন ও শক্তিশালী না হলে গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে স্বাধীন বিচার বিভাগের পাশাপাশি স্বাধীন গণমাধ্যমের সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে গণমাধ্যম মালিকদের দ্বারাও সাংবাদিকরা শোষিত হচ্ছেন।

সরকারের উদ্দেশে কাদের গনি চৌধুরী বলেন, সরকারকে একমাত্র স্বাধীন সাংবাদিকতাই সত্য কথা বলতে পারে। অন্যরা অনেক সময় সত্য আড়াল করে সরকারকে খুশি রাখার মতো তথ্য উপস্থাপন করে। আমলাতন্ত্র বা দলীয় লোকজনও নানা কারণে সবসময় সত্য কথা বলতে পারেন না। সরকারের ব্যুরোক্রেসি বা গোয়েন্দা সংস্থাগুলোও বিভিন্ন কারণে সব তথ্য তুলে ধরতে সক্ষম হয় না। ফলে সরকারকে বাস্তব পরিস্থিতি জানাতে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা এমন একটি প্রতিষ্ঠান, যারা সরকারকে সত্য কথা বলবে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করার সুযোগও সরকারের রয়েছে। তাই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ না করে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে বিবেচনা করা হয়। আর সেই বিবেকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো কলম। সেই কলম থামিয়ে দেওয়া মানে শুধু একজন সাংবাদিকের কণ্ঠ রোধ করা নয়, বরং সত্য প্রকাশের পথ সংকুচিত করা। সাংবাদিকের ওপর আঘাত মানে জাতির বিবেকের ওপর আঘাত।

তিনি বলেন, একজন সাংবাদিক যখন দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, অব্যবস্থাপনা কিংবা মানুষের ওপর অন্যায়ের ঘটনা তুলে ধরেন, তখন তিনি সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করেন। তার প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার বিষয়ে জানতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়।

তবে সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে এর প্রভাব শুধু তার ওপর পড়ে না; অন্য সাংবাদিকদের মধ্যেও ভয় তৈরি হয়। ধীরে ধীরে এমন পরিবেশ সৃষ্টি হতে পারে, যেখানে সত্য জানলেও অনেকে তা প্রকাশ করার সাহস হারিয়ে ফেলবেন। তিনি বলেন, ‘কলমকে থামানো যায়, সত্যকে নয়।’

সাংবাদিকের হাতে থাকা কলম কোনো ধ্বংসের অস্ত্র নয়। এটি মানুষের কথা বলা, সত্য তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যম। সাংবাদিকের কলম মানুষের কষ্টের কথা বলে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরি করে এবং একটি মানবিক বাংলাদেশের কথা তুলে ধরে। তাই এই কলম থামিয়ে দেওয়া হলে রাষ্ট্র ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, সাংবাদিকের কলমকে ভয় না পেয়ে তাকে স্বাধীনভাবে লিখতে দেওয়া, ক্ষমতাবানদের প্রশ্ন করার সুযোগ দেওয়া এবং সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য করা রাষ্ট্রের জন্যই কল্যাণকর।

কাদের গনি চৌধুরী আরও বলেন, একটি জাতির উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতি বা অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। একটি জাতির প্রকৃত শক্তি তার ন্যায়বোধ, মানবিকতা, জবাবদিহি এবং সত্য বলার সাহসের মধ্যে নিহিত। সাংবাদিকরা যদি নিরাপদে কাজ করতে না পারেন, সত্য প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হন কিংবা প্রশ্ন করার কারণে হুমকি পান, তাহলে সমাজে ভয় ও নীরবতার সংস্কৃতি তৈরি হয়।

তিনি বলেন, যখন জাতির বিবেক নীরব হয়ে যায়, তখন অন্যায়কে অন্যায় বলার মানুষও কমে যায়। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু সাংবাদিকদের স্বার্থ নয়; এটি সাধারণ মানুষের জানার অধিকার রক্ষারও অংশ।

কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, হামলা, ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করা যায় না।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি এমআর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক বেদারুল আলম এবং কার্যনির্বাহী সদস্য শামসুল হক শারেক ও জসিম উদ্দিন ছিদ্দিকী।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

দেশে ফিরলেন টাইগারদের একাংশ

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছিল বা...

রোনালদোর গোলে আল নাসরের জয়, নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়...

অবাধে ভু গর্ভের পানি উত্তোলন, শঙ্কায় নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ডাইং কারখানায় প্রতিদিন ভূগর্ভ থেকে অবাধে...

মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আতিকুর রহমান সবুজ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মা...

শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রাণ দিয়েছেন, তা বাস্তব...

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা