ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

১২ হাজার বছর পর কেন ইথিওপিয়ার হায়লি গুব্বিতে অগ্ন্যুৎপাত হলো

আমার বাঙলা ডেস্ক

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘকাল ধরে সুপ্ত থাকা একটি আগ্নেয়গিরিতে গত রবিবার অগ্ন্যুৎপাত হয়েছে।অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান ও এমনকি ভারতের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি নামের আগ্নেয়গিরিটি প্রায় ১২ হাজার বছর ধরে নিষ্ক্রিয় ছিল। এটি কয়েক ঘণ্টা ধরে ছিল। এর ফলে প্রতিবেশী আফডেরা গ্রামটি ছাইয়ে ঢেকে যায়।

বিশেষজ্ঞরা এই অগ্ন্যুৎপাতের ঘটনাকে ‘বেশ অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন। তাঁরা বলছেন, এই অঞ্চলের আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে ‘খুব কমই গবেষণা হয়েছে।

নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আরিয়ানা সোলদাতি ‘সায়েন্টিফিক আমেরিকান’ সাময়িকীকে বলেন, যত দিন ম্যাগমা তৈরির পরিস্থিতি বিদ্যমান থাকে, তত দিন একটি আগ্নেয়গিরি এক হাজার বা ১০ হাজার বছর সক্রিয় না থাকলেও অগ্ন্যুৎপাত ঘটাতে পারে।

হায়লি গুব্বি একটি ‘শিল্ড আগ্নেয়গিরি’, যা পূর্ব আফ্রিকার রিফ্ট জোনে অবস্থিত। এই স্থানে আফ্রিকান ও আরব টেকটোনিক প্লেটগুলো বছরে ০ দশমিক ৪ থেকে ০ দশমিক ৬ ইঞ্চি হারে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে।

এই ভূবিজ্ঞানী বলেন, ‘এই অঞ্চলে বড় অগ্ন্যুৎপাতের কলাম, যেমন বিশাল ছাতার মতো মেঘ দেখা সত্যিই বিরল।’

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে স্থানীয় পশুপালক গোষ্ঠীগুলোর ওপর এর প্রভাব মারাত্মকভাবে পড়তে পারে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়তি সবজির দাম, লেবুতে অস্বস্তি

বাজারে প্রতিটি দোকানেই সব ধরনের পণ্য পর্যাপ্ত রয়েছে। অথচ অধিকাংশ ভোগ্যপণ্যের...

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালত...

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন, ‘হাসনাত কই’

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় খুল...

হালিশহরে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৯, নেওয়া হচ্ছে ঢাকায়

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ আটজন...

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছ...

১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা

ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনে ব্যবহৃ...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক সুবিধাবাদী মামলা করে হাজার হাজ...

পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হ...

চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়া উপজেলার সড়কে ট্রাকচাপায় নওশাদ শরীফ (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার...

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

টেকনাফের শাহপরীতে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা