ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

কোতোয়ালীতে প্রকাশ্যে জুয়া খেলা, পুলিশের জালে ২০ জুয়াড়ি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলায় নিয়োজিত ২০ জনকে আটক করেছে। অভিযানে নগদ ১২,২৯০ টাকা ও জুয়া খেলার ১৫৬ পিস তাস জব্দ করা হয়েছে।

এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউরী এলাকার কাজী বাড়ী পুকুরপাড়ে পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন জেলা থেকে আসা ছিলেন। তাদের মধ্যে আছেন জালাল (৩৬), কামাল (৪৫), মোঃ সজিব (৩৩), মোঃ আপন (১৯), আলমগীর হোসেন (২৭) প্রমুখ। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-৬৫/২০২৬, ধারা সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮ এর ৯৪/১০৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নগরের বিভিন্ন এলাকায় প্রকাশ্য জুয়া নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা