ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

মাতৃত্বের নতুন আনন্দের মুহূর্তে আবেগঘন এক অতীতের কথাও সামনে এনেছেন অভিনেত্রী সুস্মিতা। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, কঠিন সংগ্রাম এবং প্রথম সন্তানকে হারানোর বেদনাদায়ক স্মৃতি পেরিয়ে অবশেষে নতুন সুখের মুখ দেখেছেন তিনি। ২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তান হারানোর কষ্ট আজও ভুলতে পারেননি অভিনেত্রী।

সেই পুরোনো ক্ষত মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, সাত বছর আগে থেমে যাওয়া স্বপ্ন যেন এবার নতুন করে পূর্ণতার পথে যাত্রা শুরু করেছে।

উল্লেখ্য, গেল ৬ মার্চ ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সুস্মিতা রায়, যখন তিনি সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বিয়ের পর কঠিন দিনগুলোতে ছায়ার মতো পাশে থাকার জন্য স্বামী শুভাশিসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সুস্মিতা জানান, যখন তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে এই জীবনে হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শোনা হবে না, ঠিক তখন শুভাশিস তার এই স্বপ্নকে নিজের করে আগলে রেখেছেন এবং লড়াইয়ের শক্তি জুগিয়েছেন।

টলিউড অভিনেতা সায়কের সাবেক বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হলেও, মাতৃত্বের এই নতুন ও পবিত্র অধ্যায়ে পা রাখায় এখন চারপাশ থেকে শুধু ভালোবাসার ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

মদনে অগ্নিকান্ডে গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই

নেএকোনার মদন উপজেলার ফতেপুর ( তুলাপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এক আকস্মিক অগ্নি...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

হাম আতঙ্কে তিন প্রাণহানি, ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা...

বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী

মাতৃত্বের নতুন আনন্দের মুহূর্তে আবেগঘন এক অতীতের কথাও সামনে এনেছেন অভিনেত্রী...

অনলাইনে পর্নোগ্রাফির বিস্তার: সন্তানের নিরাপত্তায় উদ্বিগ্ন অভিভাবক

প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা