খেলা

গোল্ডেন বুটের লড়াইয়ে ইতিহাস, একসঙ্গে শীর্ষে মেসি-এমবাপ্পে-হলান্ড

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ যত শেষের দিকে জমে উঠছে গোল্ডেন বুটের দৌড়। তবে এবারের আসরে দেখা গেছে এক বিরল ঘটনা। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সমান ৭টি করে গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন তিন মহাতারকা—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ড।

বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিনজন সুপারস্টারের এমনভাবে সমান সংখ্যক গোল নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে থাকার ঘটনা নজিরবিহীন। ফলে শেষ আট, সেমিফাইনাল ও ফাইনালে কে এগিয়ে যাবেন, তা নিয়ে বাড়ছে উত্তেজনা।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজের অভিজ্ঞতা ও দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন। নকআউট পর্বেও গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেয়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও দুর্দান্ত ছন্দে আছেন। আর ব্রাজিলকে বিদায় করা নরওয়ের নায়ক আর্লিং হলান্ড। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে তিনিও আছেন এখন মেসি-এমবাপ্পের সমান ৭ গোলে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা