স্বাস্থ্য

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

মো. ইমরান মোল্যা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্তের (২৭) মৃত্যুর ঘটনায় ডিবি সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ডিবি সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আদেশে তাকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশ দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে এ আদেশ কার্যকর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ জুন) বিকেলে মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরিবারের অভিযোগ, আটক করার সময় তার মায়ের সামনেই তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে পুলিশি নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে পুলিশ দাবি করেছে, আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে প্রান্তকে প্রথমে হাসপাতালে নেওয়া হয় এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রান্তের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সোমবার (২২ জুন) তার জানাজার আগে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরে নিহতের পরিবারের অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা