ছবি: সংগৃহীত
জাতীয়

সংগঠনের নাম ভাঙিয়ে বেআইনি কর্মকাণ্ড করলে ছাড় নয়: যুবদল সভাপতি মুন্না

নিজস্ব প্রতিবেদক

সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা অপকর্ম বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুন্না জানান, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষায় যুবদল স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও দায়ের করেছে। পাশাপাশি আলোচিত বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মুন্না দাবি করেন, জুলাই আন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।

সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতপার্থক্য প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো কথা বলার সুযোগ থাকা। ১০টি সাংগঠনিক জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতভিন্নতা থাকতেই পারে।

তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব ও নৈতিকতা থাকতে হবে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সিন্ডিকেট নিউজের বিরুদ্ধে সোচ্চার হোন, যারা সাংবাদিকতাকে কলুষিত করছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী

মাতৃত্বের নতুন আনন্দের মুহূর্তে আবেগঘন এক অতীতের কথাও সামনে এনেছেন অভিনেত্রী...

অনলাইনে পর্নোগ্রাফির বিস্তার: সন্তানের নিরাপত্তায় উদ্বিগ্ন অভিভাবক

প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শ...

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩২

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়া...

মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

দীর্ঘ ১৮ বছর পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডের সামনে মঞ্চে উঠতে যাচ্ছে...

সংগঠনের নাম ভাঙিয়ে বেআইনি কর্মকাণ্ড করলে ছাড় নয়: যুবদল সভাপতি মুন্না

সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা অপকর্ম বরদাশত করা হবে না বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা