খেলা

নীলফামারীতে মাদক বিরোধী ক্রিকেট

নীলফামারী, প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর সংগলশী ইউনিয়নে স্থানীয় ক্রীড়া ফেডারেশন আয়োজিত ‘সংগলশী আন্তঃওয়ার্ড’ মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাত নং ওয়ার্ড।
শুক্রবার বিকেলে সংগলশী ইউনিয়নের উত্তর দীঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মোসফেক উল হাসান, উন্নয়ন সংস্থা সোস এর প্রধান নির্বাহী সেকেন্দার আলী এবং টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জীবন বিডি কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালক জুয়েল রানা জীবন বক্তব্য দেন।

ফাইনালে প্রথমে ব্যাট হাতে নিয়ে নির্ধারিত ১২ওভারে ৫উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে ৭নং ওয়ার্ড জবাবে দ্বিতীয় ইনিংসে ৬নং ওয়ার্ড ১১ওভার ৩বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান করে।
আয়োজক সংস্থা সংগলশী ক্রীড়া ফেডারেশনের সভাপতি পংকজ রায় বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহযোগীতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বলেন, ‘খেলা ধুলায় বাড়ে বল, মাদক নয়রে খেলতে চল’ শ্লোগানে এই টুর্নামেন্ট শুরু হয়।

আমার বাঙলা/ রাব্বি



Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা