খেলা

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

বিনোদন ডেস্ক

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে লুকাস পাকেতাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল। জাপানের বিপক্ষে হাফটাইমে মাঠ ছাড়া এই মিডফিল্ডারের মঙ্গলবার স্ক্যান করানো হয়। তাতে তার বাঁ ঊরুর পেছনে পেশীর চোট নিশ্চিত হওয়া গেছে।

শেষ ষোলোর ম্যাচে পাকেতার খেলা হচ্ছে না। কতদিনের জন্য সাইডলাইনে তিনি থাকবেন তা নিশ্চিত করতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে তাকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্যে কাজ করা হবে।

ব্রাজিলের ফেডারেশন এক বিবৃতি দিয়েছে, ‘মঙ্গলবার খেলোয়াড় লুকাস পাকেতার একটি ইমেজিং পরীক্ষায় তার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। তিনি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে একটি নিবিড় চিকিৎসা পদ্ধতির অধীনে থাকবেন, যার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে খেলায় ফেরা।’

প্রথমার্ধ শেষে পাকেতা খুঁড়িয়ে মাঠ ছাড়েন। ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। ওই সময় নেইমার ও এন্দ্রিক তাকে সান্ত্বনা দিয়ে পাশে ছিলেন। পরে দ্বিতীয়ার্ধে তার বদলি নামেন এন্দ্রিক। এখন পর্যন্ত ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাকেতা। কিন্তু এবার ইনজুরির তালিকায় রাফিনহার সঙ্গে নাম লিখতে হলো তাকে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা