ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদিতে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা) দেশটির বিমানবন্দরগুলোতে চলাচলকারী সব এয়ারলাইনসকে যাত্রীদের ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে। নতুন এই নির্দেশনা সৌদি আরবে প্রবেশ, দেশটি থেকে বের হওয়া এবং ট্রানজিট—সব ধরনের যাত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য।

রোববার (১৬ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে গাকা জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি ও অন্যান্য বিমান সংস্থাকে যাত্রীদের প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটসংক্রান্ত সর্বশেষ নিয়ম ও শর্ত যাচাই করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি কর্তৃপক্ষের দাপ্তরিক চ্যানেল অথবা অনুমোদিত বিধিমালা থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে বোর্ডিংয়ের সময় যাত্রীদের গন্তব্য ও ট্রানজিট দেশগুলোর জন্য প্রয়োজনীয় সব নথি সঙ্গে আছে কি না, তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গাকা আরও জানিয়েছে, সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা সব ধরনের সার্কুলার, নির্দেশনা ও আদেশ সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে যথাযথভাবে মেনে চলতে হবে।

তবে নতুন এই নির্দেশনা জারির নির্দিষ্ট কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে ঠিক কী কারণে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের বিষয়ে নতুন করে জোর দেওয়া হলো, তা এখনো স্পষ্ট নয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি মিয়ানমারের

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাস...

পর্দায় ফিরছে কোয়েল-পরমব্রত জুটি

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে ভারতীয় বাংলা সিনেমার জনপ্...

কারাগারফেরত জুয়েল দুই হাতবোমাসহ গ্রেপ্তার

ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে দুটি হাতবোমাসদৃশ বস্তুসহ নরসিংদী জেলা কারাগা...

সৌদিতে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গা...

ঘুমন্ত শিশুকে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানভীর আহমেদ (৫) নামে এক শিশুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা