খেলা

মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় মেসির চোট

ক্রীড়া ডেস্ক

লিগস কাপে ইন্টার মায়ামি বনাম নেকাখসার ম্যাচে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। মেক্সিকোর ক্লাবটির বিপক্ষে মেসি শুরুটাও করেছিলেন দারুণ। খেলা শুরুর ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণেও যান আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ড্রিবল করে প্রতিপক্ষের বক্সে ঢুকতে গিয়েই বাঁধে বিপত্তি। প্রতিপক্ষ বক্সের কাছাকাছি যাওয়ার পর মেসিকে ঠেকানোর জন্য এগিয়ে আসেন নেকাখসার দুই খেলোয়াড় রাউল সানচেজ এবং আলেক্সিস পেনা।

এ দুজনের ট্যাকলেই বক্সের ভেতর হুমড়ি খেয়ে পড়ে যান মেসি। এই পড়ে যাওয়াটাই শেষ পর্যন্ত বিপদ ডেকে এনেছে। উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেননি। এ সময় মেসির মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল তাঁর চোটে পড়ার কথা। চোট নিয়েই শেষ পর্যন্ত ১১ মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। তাঁর বদলে মাঠে নামেন ফেদেরিকো রেদোনদো।

ম্যাচ শেষে মেসির চোট নিয়ে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। হয়তো এটা গুরুতর কিছু হবে না কারণ তার ব্যথা নেই। কিন্তু সে অস্বস্তি বোধ করছে।’

মেসির চোটে পড়ার ম্যাচে ইন্টার মায়ামি অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫-৪ গোলে বাজিমাত করেছে মায়ামিই।

লিগস কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে জিতলে একটি দল পয়েন্ট পায় ৩, আর নির্ধারিত সময়ে ম্যাচে সমতা থাকার টাইব্রেকারে জিতলে পয়েন্ট ২। সে হিসাবে ২ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ৫। আগের ম্যাচে আটলাসের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা।

ঘরের মাঠে মেসিকে হারানোর ধাক্কা সামলেও শুরুটা ইতিবাচক ছিল মায়ামির। ১২ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে লিড নেয় মায়ামি। কিন্তু ম্যাচের ১৭ মিনিটেই দ্বিতীয় ধাক্কা খায় মায়ামি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। ১০ জনের দল নিয়ে চাপে থাকা মায়ামি লিড হারায় ৩৩ মিনিটে। থমাস বাদালোনির গোলে ম্যাচে সমতা ফেরায় নেকাখসা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬০ মিনিটে নেকাখসার ক্রিস্টিয়ান ক্যালদেরন লালকার্ড দেখলে খেলোয়াড় সংখ্যার দিক থেকেও সমতা আসে ম্যাচে। তবে ৮১ মিনিটে মায়ামিকে হতাশ করে নেকাখসাকে লিড এনে দেন রিকার্ডো মনরিয়েল।

এরপর ম্যাচে নেকাখসা যখন জয়ের অপেক্ষায় তখনই দারুণ এক গোলে মায়ামিকে ম্যাচে ফেরান জর্দি আলবা। যোগ করা সময়ে প্রথম মিনিটে আলবার এই গোলই ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। যেখানে নিজেদের মায়ামির প্রথম ৫ খেলোয়াড়ের প্রত্যেকে গোল করলেও নেকাখসার গোল করতে পারে ৪ খেলোয়াড়। গোল মিস করেন থমাস বাদালোনিনি।

লিগস কাপে ইন্টার মায়ামির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার পুমাসের বিপক্ষে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা