সংগৃহীত
খেলা

মেসির গোলের পরও মায়ামির বিদায়

ক্রীড়া ডেস্ক

চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (১০ নভেম্বর) ভোরে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে একটি গোল করেছিলেন লিওনেল মেসি।

এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় আটলান্টা ইউনাইটেড। সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল মেসিরা। ফলে পরের রাউন্ডে যাওয়ার জন্য তৃতীয় ম্যাচে যে দল জয় পেত সেই দলই উঠত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি।

ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু মায়ামির সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ থেকে ২১ এই ৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে তিন বদল আনেন মায়ামি কোচ। এর ফলও আসে দ্রুতই। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। তবে সেই গোলের আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলটা মায়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়।

শেষ পর্যন্ত সেই গোল আর শোধ দিতে পারেনি মেসি-সুয়ারেজরা। ফলে প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল ইন্টার মায়ামিকে। এদিকে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টার প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি।

আটলান্টা এখন খেলবে কনফারেন্স সেমি-ফাইনালে। প্রথম রাউন্ডে হেরে গেলেও আগামী বছর ক্লাব বিশ্বকাপে খেলবে মায়ামি।

এই ক্লাবে আরো এক বছর চু্ক্তি আছে মেসির। আরেকটি সুযোগ অন্তত তাই তিনি পাবেন এমএলএস কাপ জয়ের। লুইস সুয়ারেসের চুক্তি শেষ এই মৌসুমেই। তবে নতুন চুক্তির আলোচনা ক্লাবের সঙ্গে চলছে বলে জানিয়েছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা