ছবি: সংগৃহীত
খেলা

ভালো শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

শারজায় চলছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর আজ শনিবার শুভ সূচনা পেয়েছে টাইগাররা। শেষ খবর পাওয়া অবদি ১৬ ওভার ১ বল থেলে ১ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে টিম টাইগার্স।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শুরুটা খারাপ করেননি। দলীয় ২৮ রানের মাথায় ছেদ ঘটালেন গাজানফার।

চতুর্থ ওভারের প্রথম বলে গাজানফারের ফুল টস ডেলিভারিতে ছক্কা হাঁকিয়েছিলেন তানজিদ হাসান। পরের বল আবারও বড় শটের চেষ্টা চালালেন। কিন্তু মিড অনে নবির বিশ্বস্ত হাতে ধরা পড়ে গেলেন এবার। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২২ রান করেছেন তানজিদ তামিম।

এদিকে, চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হয়েছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। এ ছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন আরেক স্পিনার নাসুম আহমেদ। এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন নাসুম।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ৩০ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ। সবচেয়ে বেশি ১০ জয় ওয়ানডেতে পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্টে বাংলাদেশ জিতেছে ৫ ও ১ ম্যাচ।

বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে তিনবার। দুই বার জিতেছে বাংলাদেশ, আফগানিস্তান জিতেছে একবার। সবশেষ ২০২৩ সালে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে দল দুটি। বাংলাদেশে এসে আফগানিস্তান ২-১ ব্যবধানে জিতেছিল সেই সিরিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেন্ট ভিনসেন্টে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে বিশ্বকাপ ইতিহাসে এটাই আফগানদের প্রথম কোনো সেমিফাইনাল।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা