ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদির পাঠ্যবইয়ে মহানবীর সঙ্গে ইহুদিদের সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পাঠ্যবইয়ে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা কার্যক্রমে সহনশীলতা, সহাবস্থান, পারস্পরিক সম্মান ও সমালোচনামূলক চিন্তাভাবনার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ইহুদিবাদবিরোধী কিছু পুরোনো বিষয় পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হচ্ছে।

শিক্ষাব্যবস্থা পর্যবেক্ষণকারী সংস্থা ইমপ্যাক্ট-এসই-এর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটি সৌদি আরবের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যবহৃত ১৩৬টি পাঠ্যবই পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে, বইগুলো থেকে উগ্রপন্থা ও বৈষম্যমূলক বিভিন্ন বিষয় সরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের প্রতি সম্মান, সংলাপ এবং সহাবস্থানের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ইসলাম শিক্ষা বিষয়ক বইয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে ইহুদিদের শান্তিপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

এ ছাড়া খ্রিষ্টান ও আরব অঞ্চলের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের বিষয়ও ইসলাম শিক্ষা বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুদ্ধের সময় বেসামরিক মানুষের ক্ষতি না করার বিষয়ে ইসলামের নির্দেশনার কথাও পাঠ্যবইয়ে তুলে ধরা হয়েছে।

ইমপ্যাক্ট-এসই বলছে, আগে ইহুদি, খ্রিষ্টান ও পারসিক ধর্মাবলম্বীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো—এমন কিছু বিষয়ও সাম্প্রতিক পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলকে আগের মতো ‘ইহুদিবাদী শত্রু’ হিসেবে উল্লেখ না করে ‘ইসরায়েলি দখলদার’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে পাঠ্যবইয়ে ব্যবহৃত কোনো মানচিত্রেই ইসরায়েলের নাম দেখানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

রামপালে শিশু সুরক্ষায় অংশীজনের পরামর্শ সভা

শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক কার্যক্র...

পিংক বাস ট্রলকারীদের ওপর নিলয়ের ক্ষোভ

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ব্যক...

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বি...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য দাবি আদায়ে সড়ক অবরোধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা