ছবি: সংগৃহীত
খেলা

মেসি অপ্রিতিরোধ্য ছিল : ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক ছিলেন ৩৯ বছরের লিওনেল মেসি। ম্যাচের এক পর্যায়ে দুই গোলে পিছিয়ে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। সেই পারফরম্যান্স দেখে বিস্মিত হয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।

ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এরপর জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে আর্জেন্টিনার। কিন্তু এরপরই বদলে যায় সবকিছু। যার নেপথ্যে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

৭৯তম মিনিটে নিখুঁত ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে অবদান রাখেন মেসি। মাত্র চার মিনিট পর দুর্দান্ত এক ভলিতে নিজেই সমতাসূচক গোল করেন। সেই মুহূর্ত থেকেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। শেষ দিকে জয়সূচক গোল করে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টস গোলাজোতে মেসির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘মেসিকে থামানোর কেউ ছিল না। সে শুধু এগিয়ে গেছে, এগিয়ে গেছে। এটাই সেই মেসি, যাকে আমরা আগে দেখেছি এবং এখনও দেখছি। তার আবেগই বলে দেয়, এই বিশ্বকাপ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’

মেসির জয়ের ক্ষুধার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সে আগেই বিশ্বকাপ জিতেছে। ব্যালন ডি'অরসহ অসংখ্য শিরোপা তার ঝুলিতে। চাইলে তার অর্জনের তালিকা বলেই সময় পার করা যায়। কিন্তু এত কিছুর পরও সে এখনও আরও জিততে চায়। এটিই সবচেয়ে বিস্ময়কর।’

২০০৯-১০ মৌসুমে বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন জ্লাতান ও মেসি। এরপর বিভিন্ন সময় আর্জেন্টাইন মহাতারকার প্রতিভা, মানসিকতা এবং দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখার সক্ষমতার প্রশংসা করে এসেছেন সুইডিশ এই কিংবদন্তি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা