ছবি: সংগৃহীত
বিনোদন

আমির-গৌরীর বিয়ের পর এবার আলোচনায় গৌরীর সম্পদের পরিমাণ

বিনোদন ডেস্ক

বলিউড তারকা আমির খান দীর্ঘদিনের সম্পর্কের পর গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই বিয়ের পর গৌরী স্প্র্যাটের ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্মের প্রতিবেদনে বলা হয়েছে, পেশায় ফ্যাশন স্টাইলিস্ট ও বিউটি উদ্যোক্তা গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪ থেকে ৪০ কোটি ভারতীয় রুপি। ফ্যাশন ও সৌন্দর্য খাতে ব্যবসা এবং বিভিন্ন বিনিয়োগ থেকেই তিনি এই সম্পদ গড়ে তুলেছেন।

৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন, যা তাকে সৌন্দর্য ও ফ্যাশন শিল্পে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে। বিউটি ব্যবসায় যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন।

২০০৭ সালে তিনি ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন বিব্লান্টের সঙ্গে যুক্ত হন। বর্তমানে মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনার পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।

গৌরীর পারিবারিক ও শিক্ষাগত পটভূমিও বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষে তিনি লন্ডনে যান এবং ২০০৪ সালে লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

উল্লেখ্য, এটি ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাও-কে বিয়ে করেছিলেন। দীর্ঘদিনের পরিচয়ের পর প্রায় দুই বছরের সম্পর্ক শেষে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি।
আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

উলিপুরে ব্রিজ ভেঙে ৩ বছর, ঝুঁকিতে ২০ হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুরে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে যাওয়ার প্রায় তিন বছর পেরিয়ে...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা