ছবি: সংগৃহীত
সারাদেশ

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক


নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। ফলে এ অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে এবং কয়েকটি স্থানে তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যার পর এবার সিলেট ও সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এসব এলাকায় বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

এফএফডব্লিউসি জানায়, উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সুনামগঞ্জের মারকুলি পয়েন্ট ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুশিয়ারা ও সুরমা নদী-সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পাশাপাশি সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যাকবলিত। আগামী ২৪ ঘণ্টায় আরও আটটি জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার ইতোমধ্যে বন্যার কবলে পড়লেও সিলেট ও সুনামগঞ্জকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রাখা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা