ছবি: আমার বাঙলা
সারাদেশ

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল প্রতিনিধি

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা বিএনপির সদস্য এবং শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ বিল্লাহ, দেহেরগতি ইশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ. মোস্তাফিজুর রহমান ফারুক, জেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম শাহীন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম এবং শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


সম্প্রতি সৌজন্য সাক্ষাতে তাঁরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্বপালনে সফলতা কামনা করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।


উল্লেখ্য, অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ১৯ আগস্ট তিনি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা