ছবি: আমার বাঙলা
সারাদেশ

জলাবদ্ধতার ঝুঁকি এড়াতে ফুলবাড়ীর কৃষকের নতুন কৌশল, দোগাছিতে রক্ষা পাবে আমনের চারা

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

জমিতে জলাবদ্ধতার ঝুঁকি মোকাবেলার মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বীজতলার রোপা আমনের চারা দোগাছি (ডাবল ট্রান্সপ্লাটিং) তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। আষাঢ় মাসের প্রথম থেকে শুরু হয়েছে উপজেলার রোপা আমনের বীজতলা প্রস্তুত ও দোগাছি (ডাবল ট্রান্সপ্লাটিং) তৈরির কাজ। চারা লাগানো শুরু হবে শ্রাবণে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১৮হাজার ১৯০হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য বীজতলার তৈরি করা হয়েছে ৯০৯ হেক্টর জমিতে। এরমধ্যে ব্রি ধান -৩৪, ব্রি ধান -৮৭, ব্রি ধান -৯৩, ব্রি ধান -৯৪ ব্রি ধান -৯৫, ব্রি ধান -১০৩, বিনা ধান ২২, বিনা ধান ২৬, স্বর্ণা -৫ ও গুটি স্বর্ণা জাতের ধান রয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হলে উৎপাদন হবে ৯১ হাজার ৫০০ মেট্রিক টন ধান।

কৃষি বিভাগ বলছে, বর্ষার অনুক‚ল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে উপজেলার আলাদিপুর, বাসুদেবপুর, মহেশপুর, বারাইহাট, খয়েরবাড়ী, খড়মপুর, আলাদিপুর, মোক্তারপুর সহ বিভিন্ন এলাকার মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক ও কৃষিশ্রমিকদের ব্যস্ত সময় কাটছে কাদামাখা জমিতে।

বীজতলা থেকে ২২ থেকে ২৫ দিনের রোপা আমনের চারা গাছ তুলে দুই-তিনটি করে একত্রে দোগাছি তৈরি করা হচ্ছে। মূল জমির জমে থাকা পানি ২০ থেকে ২৫ দিনের মধ্যে নেমে গেলে দোগাছি চারাগুলো তুলে সেই জমিতে রোপণ করা হবে। এতে চারা গাছ সবল থাকবে।

সারিবদ্ধভাবে চারা রোপণ করলে গাছ পর্যাপ্ত আলো-বাতাস পায়, আগাছা দমন, সার প্রয়োগ ও পরিচর্যা সহজ হয়। এজন্য সারি থেকে সারির দূরত্ব ২০ থেকে ২৫ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছার দূরত্ব ১৫ থেকে ২০ সেন্টিমিটার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতি গোছায় দুই থেকে তিনটির বেশি চারা না লাগানো এবং অগভীরভাবে রোপণ করাও ফলন বাড়ার জন্য গুরুত্বপূর্ণ।

আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের কৃষক মহিদুল ইসলাম বলেন, কৃষিশ্রমিকের মজুরি আগের তুলনায় বেড়েছে। তারপরও নির্ধারিত সময়ে রোপণ কাজ শেষ করতে সবাই মাঠে কাজ করছেন। ভালো ফলন হলে খরচটা পুষিয়ে যাবে।

একই ইউনিয়নের জিয়তগ্রামের গ্রামের কৃষক বেলাল হোসেন বলেন, রোপা আমন ধানের সাধারণ চারা লাগালে একরপ্রতি যদি ৪০ মণ ধান হয়, দোগাছি করে জমি লাগালে সেখানে ফলন হবে ৫০ মণের ওপরে। দোগাছিতে চারার কাঠি কম লাগে এবং দ্রæত মাটিতে শিকড় লেগে যায়। তাই দোগাছি করে জমি লাগানো দিন দিন বাড়ছে এবং তার সুফল কৃষক পাচ্ছেন।

বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামের কৃষক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘এবার বৃষ্টিপাত ভালো হয়েছে। তাই সময়মতো দোগাছি তৈরি করছি। দোগাছি করে জমি লাগালে ফলন ভালো হয় এবং বেশি পানিতেও চারা মারা যাওয়ার আশঙ্কা থাকে না। আবহাওয়া অনুক‚লে থাকলে ভালো ফলনের আশা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, রোপা আমন ধানের বীজতলা থেকে ২২ থেকে ২৫ দিনের চারা গাছকে নিরাপদ রাখার জন্য নিরাপদ পদ্ধতি হচ্ছে দোগাছি (ডাবল ট্রান্সপ্লাটিং)। কারণ জলাবদ্ধতা জমিতে বীজতলা থেকে সরাসরি চারা গাছ রোপণ করলে সেটি পানিতে ডুবে মরে যাবে।

এজন্য চারা গাছকে রক্ষা এবং রিষ্টপুষ্ট করার জন্য উঁচু জমিতে ২২ থেকে ২৫ দিনের চারা গাছ দোগাছি (ডাবল ট্রান্সপ্লাটিং) হিসেবে লাগিয়ে আবার সেখান থেকে ২২ থেকে ২৫ দিন পর বড় এবং সুস্থ সবল চারা গাছ তুলে পানি নেমে যাওয়া মূল জমিতে রোপণ করা হয়ে থাকে।

তবে যেসব ধানের গাছের জীবন কাল বেশি সেই সব ধানের চারা দোগাছি পদ্ধতিতে রোপণ করা যাবে। এরমধ্যে রয়েছে ব্রি ধান ৩৪, স্বর্ণা-৫ ও গুটি স্বর্ণা দোগাছির জন্য উপযুক্ত। তবে যেসব ধান গাছের জীবনকাল কম সেগুলোকে দোগাছি পদ্ধতিতে চাষ করা যাবে না।

তিনি বলেন, বীজতলা থেকে চারা তুলে সরাসরি মূল জমিতে রোপণ না করে প্রথমবার অন্য জমিতে ঘন করে লাগানো হয়। সেই চারাগুলো ২২ থেকে ২৫ দিন পর তুলে দ্বিতীয়বার সেগুলো মূল জমিতে রোপণ করা হয়। চারাগুলো দুইবার রোপণ করা হয় বলে এর নাম দোগাছি (ডাবল ট্রান্সপ্লাটিং)।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা