ছবি: সংগৃহীত
সারাদেশ

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (১১ জুলাই) ভোররাতে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ১৫ মিনিট) ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে সীমান্তের ফ্লাডলাইট নিভিয়ে দুই নারী ও এক পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

সরেজমিনে দেখা যায়, দুই নারী ও এক পুরুষকে নিয়ে বিজিবি সদস্যরা শূন্যরেখায় অবস্থান করছেন। অপর পাশে অবস্থান করছেন বিএসএফ সদস্যরা। ঘটনাটি নিয়ে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া বিওপি কমান্ডার এবং ভারতের ১২৩ বিএসএফ রায়গঞ্জ ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৪ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান হাচান জানান, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিওপি কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। বিষয়টির সমাধানে শিগগিরই দুই ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন এবং উভয় বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা