ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় প্রাণিসম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি

কুষ্টিয়া প্রতিনিধি

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্রয় চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা। তাদের উপস্থিতিতে উপজেলা চত্বরে এ কার্যক্রম শুরু হয়।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। চাহিদামতো পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চালু হওয়ায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রির কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্তদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে।

প্রাণিসম্পদ দপ্তর থেকে বাজারের তুলনায় একটু কম দামে একজন মানুষ ২ হালি ডিম ৬৮ টাকায়, ১ লিটার দুধ ৮০ টাকায় এবং ১ কেজি সোনালী মুরগী ২৬০ টাকায় কিনতে পারবেন।

ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা বলেন— রমজান মাসে প্রান্তিক পর্যায়ের নিম্নবিত্ত একজন ক্রেতা সুলভ মূল্যে ডিম, দুধ ও মুরগী কিনতে পারবেন। আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্রি করা হবে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন— তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর আমিষের ঘাটতি রয়েছে। সুলভ মূল্যে পাওয়া পণ্য তাদের জন্য অনেকটা সহজলভ্য হবে এবং তাদের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা