ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিস ইউনিভার্সের মালিকদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক পাচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে প্রতারণা এবং মাদক ও অস্ত্র পাচার নিয়ে বির্তকের অভিযোগ উঠেছে।

এই প্রতিষ্ঠানের একসময় মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ২০২২ সাল থেকে থাই ধনকুবের অ্যান জেকাফং জেকরাটাটিপ এবং তার কোম্পানি জে কে এন গ্লোবাল প্রতিষ্ঠানটির মালিকানা কিনে নিয়েছে।

এর মধ্যে থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে মালিকদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের বিরুদ্ধে মেক্সিকোয় মাদক ও অস্ত্র পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

থাইল্যান্ডে অ্যান জেকাফং জেকরাটাটিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি জে কে এন গ্লোবালের একজন বিনিয়োগকারীর সঙ্গে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার নিয়ে আইনি বিরোধে জড়িয়েছেন। চলতি সপ্তাহে তিনি ব্যাংককের আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন। থাই গণমাধ্যম অনুসারে, ব্যাংকক সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট বুধবার (২৬ নভেম্বর) জেকরাটাটিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, জেকরাটাটিপ ও জে কে এন গ্লোবাল ২০২৩ সাল থেকে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে এবং কোম্পানিটি বিনিয়োগকারীদের টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছিল। কোম্পানিটি ২০২৪ সালে থাইল্যান্ডের দেউলিয়া আদালতে ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন করে এবং প্রতিষ্ঠানটির প্রায় ৯ কোটি ২৬ লাখ ডলার ঋণ রয়েছে।

চলতি বছরের শুরুতে থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জেকরাটাটিপ ও জে কে এন গ্লোবালের বিরুদ্ধে আর্থিক বিবৃতিতে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করার অভিযোগ এনে তাদের প্রায় ১ লাখ ২৪ হাজার ডলার জরিমানা করে।

এসইসি বিবৃতিতে বলেছে, জে কে এন গ্লোবাল বিনিয়োগকারীদের কাছে মেক্সিকোর ব্যবসায়ী রাউল রোচা ক্যান্টু ও তার কোম্পানি হেরিটেজ হোল্ডিং গ্রুপ ইউএসএ ইনকরপোরেটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে কিছুই প্রকাশ করেনি। ২০২৩ সালে করা ওই চুক্তি অনুযায়ী, জে কে এন গ্লোবাল রোচার প্রতিষ্ঠানের কাছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৫০ শতাংশ শেয়ার বিক্রি করেছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, এসইসির জরিমানা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জেকরাটাটিপ প্রতিষ্ঠানটির সব পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তিনি এখনো শেয়ারধারী। এদিকে, বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রেসিডেন্ট রাউল রোচা ক্যান্টু মেক্সিকোতে আরেক আইনি জটিলতার মুখে পড়েছেন।

মেক্সিকোর প্রসিকিউটররা জানিয়েছেন, মেক্সিকো ও গুয়াতেমালার মধ্যে অস্ত্র, মাদক ও জ্বালানি পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এএফপি জানিয়েছে, এসব ঘটনায় জড়িত থাকার কারণে মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যদিও রোচা ক্যান্টুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সূত্র: আল জাজিরা

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে বন্ধ ফেরি চলাচল

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারও ফেরি চলাচল...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হ...

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে, কখন?

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম...

ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে দেওয়...

রোনালদোর গোলে আল নাসরের জয়, নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়...

অবাধে ভু গর্ভের পানি উত্তোলন, শঙ্কায় নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ডাইং কারখানায় প্রতিদিন ভূগর্ভ থেকে অবাধে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা