ছবি: সংগৃহীত
সারাদেশ
নগরকে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রামে স্মার্ট নগরায়ণ: ৪১ ওয়ার্ডে এআই সিসিটিভি ও স্মার্ট লাইটে নিরাপত্তা ও আধুনিকায়ন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরকে একটি আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডে স্মার্ট সড়কবাতি স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) সিসিটিভি নজরদারি ব্যবস্থা গড়ে তোলার জন্য নতুন প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

চসিক ইতোমধ্যে ‘ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট লাইটিং উইথ এআই বেইসড সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেফ সিটি’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন পরিকল্পনা (ডিপিপি) প্রণয়ের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির দায়িত্ব হলো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, বাস্তবায়ন সংক্রান্ত নীতিমালা সুপারিশ, খসড়া ডিপিপি তৈরি এবং ৩০ কার্যদিবসের মধ্যে মেয়রের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া।

চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল জানান, পূর্বে ভারতীয় এক্সিম ব্যাংকের সহযোগিতায় একটি সড়কবাতি প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় নতুন করে সমন্বিত ডিপিপি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪১ ওয়ার্ডের প্রধান সড়কগুলো এই প্রকল্পের আওতায় আসবে। এছাড়া মোড়, সেতু, জনবহুল এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে উন্নত নজরদারি ব্যবস্থা স্থাপন করা হবে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা পরিবেশবান্ধব ও নিরাপদ নগর গড়ার উদ্যোগ নিয়েছি। সিটি জুড়ে এআই সিসিটিভি স্থাপন হলে নগরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক হবে। আর সোলার সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয় করবে এবং পরিবেশ দূষণ কমাবে।”

কমিটির সদস্য সচিব মো. শাফকাত বিন আমিন জানান, ইতোমধ্যে প্রাথমিকভাবে প্রায় ৮০ শতাংশ সড়কের তালিকা প্রস্তুত হয়েছে। প্রথম ধাপে সব ওয়ার্ডের প্রধান সড়কগুলো অন্তর্ভুক্ত হবে, পরে ছোট রাস্তা ও লেনবাইলেনও প্রকল্পের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পুরো প্রকল্প বাস্তবায়িত হলে নগরের অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তায় দৃশ্যমান উন্নতি ঘটবে। চট্টগ্রাম নগরবাসীর জন্য এটি নতুন মাত্রার নিরাপত্তা ও আধুনিকতার প্রতীক হয়ে উঠবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা