ছবি: সংগৃহীত
জাতীয়

অবরোধের পর ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা,যান চলাচল শুরু

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর ফার্মগেটের সড়ক থেকে সরে গেছেন তেজগাঁও কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(১১ডিসেম্বর)দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। এরপর যান চলাচল শুরু হয়।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে ২পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার (১৮) মৃত্যুর জেরে আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে সড়ক অবরোধসহ বিক্ষোভ শুরু হয়।

অবরোধ-বিক্ষোভে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বের হন সকাল সাড়ে ৯টার দিকে। এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা প্রথমে কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ফার্মগেট মোড় এলাকার সড়ক অবরোধ করেন, বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, কয়েক শ শিক্ষার্থী সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মোড়সহ সংশ্লিষ্ট সড়ক অবরোধ করেন। তাঁরা নানা স্লোগান দেন।

তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই অবরোধ-বিক্ষোভ হয়। সড়কে অবস্থান করা শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন।“সাকিব হত্যার বিচার দাবি।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা