ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই: সারজিস আলম

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন,‘শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বা বাইরে বসে কোনো দেশ বা অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ওইদিন আর নেই। এই তরুণ প্রজন্ম বিপ্লবী প্রজন্ম অভ্যুত্থানের প্রজন্ম এখনো ঘুমায় নাই। তারা জেগে আছে। যে কোনো সময় প্রয়োজনে মাঠে নামবে।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় গিয়ে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘মাঠ পর্যায়ে মানুষের ব্যাপক সারা পাচ্ছি। মানুষ শুধু একটা কথাই বলছে- আমরা এখন চুপচাপ আছি কিন্তু ভোটের দিন আপনারা ব্যালটের বিপ্লব দেখবেন। ইনশাল্লাহ আমরা যদি ১২ ফেব্রুয়ারি একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি প্রশাসন থেকে সরকারের সার্বিক সহযোগিতায় এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতায় তাহলে পঞ্চগড়-১ আসন না পুরো বাংলাদেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার গঠন করবে ইনশাল্লাহ।’

প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলসহ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন- সবাই ঐক্যবদ্ধ, একটি সুষ্ঠু স্বচ্ছ ও অবাধ একটা নির্বাচনের জন্য দাবি করে এনসিপির এই নেতা বলেন, যে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে।

তরুণ প্রজন্ম প্রসঙ্গে সারজিস বলেন, ‘পঞ্চগড়ের তরুণ প্রজন্ম যেমন অভ্যুত্থানের লড়াই করে এই পঞ্চগড়কে মুক্ত করেছে, পুরো বাংলাদেশের প্রজন্ম বাংলাদেশকে মুক্ত করার কাজ করেছে একইভাবে।’

ইনসাফ প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুইটা কাজ করতে পারি- এক প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করা এবং প্রত্যেকটা জায়গায় জনগণের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করা; যা আমরা নির্বাচিত হলে করবো।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা