ছবি: প্রতিনিধি
রাজনীতি

বিদ্যুৎ, হাসপাতাল ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমেদের

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ সালাহউদ্দিন আহমেদ সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন।
পথসভায় স্থানীয়রা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ না থাকার অভিযোগ জানালে তিনি বলেন, “শেখ হাসিনা বলেছে ১০০ শতাংশ বিদ্যুৎ দেওয়া হয়েছে। তাহলে এখানে বিদ্যুৎ নেই কেন? নির্বাচিত হলে ইনশাআল্লাহ, আপনাদের বিদ্যুতের ব্যবস্থা করা হবে।”
এছাড়া তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদানের আশ্বাস দেন। মন্দির সংস্কার, রাস্তাঘাট উন্নয়ন, পুকুরিয়া ঘোনায় ব্রিজ নির্মাণ এবং হাসপাতালের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।
আবেগঘন কণ্ঠে তিনি গুম হওয়ার প্রাসঙ্গিক কথা উল্লেখ করে বলেন, “আজ আমি জীবিত আছি আপনারা যারা দোয়া করেছেন, আপনাদের জন্য।” জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনেক ছাত্র ও সাধারণ মানুষ জীবন উৎসর্গ করেছেন।
আওয়ামী লীগের প্রতি তিনি অভিযোগ আনেন, “এরা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী মাফিয়া শক্তি। স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই।” তবে তিনি সহানুভূতিশীলদের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানান।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদানের কথাও স্মরণ করেন। শেষে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিতদের আহ্বান জানান।
পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মোবারক আলীসহ দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা