ছবি: সংগৃহীত
সারাদেশ

মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পিড বোট দুর্ঘটনায় নারী নিহত

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার: মহেশখালী থেকে কক্সবাজারগামী নৌপথে দুটি স্পিড বোটের সংঘর্ষে গুরুতর আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মহেশখালীর হামিদিয়ার খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় যাত্রী ও কয়েকজন পর্যটক নিয়ে একটি দ্রুতগামী স্পিড বোট মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করছিল। যাত্রাপথে হঠাৎ বোটটির ইঞ্জিনের প্রপেলারে একটি বস্তু আটকে যায়। এতে চালক বোটটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করেন এবং প্রপেলার পরিষ্কার করতে ইঞ্জিনটি পেছনের দিকে তোলেন।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি স্পিড বোট নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে স্থির থাকা স্পিড বোটটি উল্টে যায়। এতে এক নারীসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিড বোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাকবলিত স্পিড বোটটির মালিক খুরুস্কুল এলাকার মো. ইসহাক এবং তার পুত্র হায়দার বোটটি চালাচ্ছিলেন।

এ ঘটনায় নিহত ও আহতদের স্বজনরা দ্রুতগতিতে আসা স্পিড বোটটির বিরুদ্ধে তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও শাস্তির দাবি জানিয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা