ছবি: সংগৃহীত
সারাদেশ

মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী, খামারিদের উৎসবমুখর অংশগ্রহণ

সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ (বাগেরহাট)

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। সকাল থেকেই উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে কৃষক-খামারি ও দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ হাসপাতাল চত্বর থেকে বের হওয়া র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কৃষক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে র‌্যালিতে ছিল রঙিন আবহ।

প্রদর্শনীতে অংশ নেয় ৩০টি স্টল। এসব স্টলে দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর, খামার প্রযুক্তি, রোগ প্রতিরোধ পদ্ধতি ও আধুনিক ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। খামারিদের উদ্ভাবনী উদ্যোগ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ। সঞ্চালনা করেন মো. নিয়াজ হোসেন।

বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, মোরেলগঞ্জ পৌরসভার আমির মাস্টার রফিকুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠুসহ অন্যরা।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে খামার ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশীয় জাত রক্ষা ও উন্নয়নে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্ভাবনী ধারণা ও উন্নত খামার পরিচালনার স্বীকৃতি হিসেবে ৩০ জন খামারিকে নগদ অর্থ ও সনদপত্র দেওয়া হয়। পুরস্কার নিতে এসে খামারিদের মুখে ছিল আনন্দের হাসি।

উপজেলা প্রশাসন জানায়, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আগামী বছর আরও বৃহৎ পরিসরে প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা