ছবি: সংগৃহীত
জাতীয়

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: (সিইসি) নাসির উদ্দিন

আমার বাঙলা ডেস্ক

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ন্যায়বিচার ও ইনসাফের নীতিতে অটল রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল কার্যক্রমের চতুর্থ দিনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, যেসব প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। এ ক্ষেত্রে কারও প্রতি পক্ষপাত করা হবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাস করে এবং প্রত্যেক আবেদনকারীই কমিশনের কাছ থেকে ন্যায্য বিচার পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।

সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করে আইনসম্মত সিদ্ধান্ত দেওয়া হবে।

এদিকে, আপিল কার্যক্রমের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন এলাকা থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসছেন। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং প্রথম দিন সোমবার ৪১টি আবেদন গ্রহণ করা হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা