ছবি: ভোক্তাধিকারের সৌজন্যে
সারাদেশ

চট্টগ্রামে খাবারে অনিয়ম বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১১ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর ২ নম্বর গেইট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্ট ও কয়েকটি ওষুধের দোকানে অনিয়ম ধরা পড়ে। হালাল শেফ নামের একটি রেস্টুরেন্টে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ, ক্ষতিকর কেমিক্যাল রংমিশ্রিত মরিচ ব্যবহারসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় ফয়সাল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১ হাজার ৫০০ টাকা এবং হীরা ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাসিরাবাদ হাউজিং এলাকায় অবস্থিত 7 Days নামের একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে রান্নাঘরে অননুমোদিত কেমিক্যাল রং ব্যবহার, বাসমতী চালের ওপর বিড়ালের বিচরণ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ চপিং বোর্ড ব্যবহার এবং বিড়াল ও ইঁদুরের বিষ্ঠামিশ্রিত চাল দিয়ে খাবার রান্নার আলামত পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই এলাকায় শাহ আমীন সুপার শপকে অননুমোদিত পণ্য ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

২৩ বছর পর ফিরে এসে নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’

২০০২ সালের আলোচিত হরর সিনেমা ‘রাজ’-এ অভিনয় করে বলিউডে সম্ভাবনাময়...

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমি...

১৩ বছর পর সেই দুঃস্বপ্নের সামনে মেসি

গোল করছেন, ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়াচ্ছেন; কিন্তু জয় যেন কিছুতেই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা