ছবি: সংগৃহীত
সারাদেশ
​চকরিয়ায় ঘাতক ট্রাকের নিচে পিষ্ট স্কুলছাত্র

স্বপ্ন ডানা মেলার আগেই ঝরে গেল নওশাদ

​চকরিয়া- পেকুয়া প্রতিনিধি:


​সকালটা ছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক। বই-খাতা গুছিয়ে ছোট্ট নওশাদ বেরিয়েছিল প্রাইভেট পড়তে। চোখে ছিল আগামীর স্বপ্ন, আর মনে ছিল নতুন ক্লাসের পড়ার উত্তেজনা। কিন্তু চিরিংগা-বদরখালী সড়কের এক নিমিষের এক দুর্ঘটনা সব স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল। চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী নওশাদ শরীফ নূর (১২) আর কোনোদিন ফিরবে না তার খোন্দকার পাড়ার প্রিয় আঙিনায়।
মঙ্গলবার সকালে চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকা থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) চড়ে গন্তব্যে যাচ্ছিল নওশাদ। বাটাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ করেই চলন্ত ইজিবাইক থেকে সড়কে ছিটকে পড়ে যায় সে। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। পিচঢালা কালো রাস্তা মুহূর্তেই ভিজে ওঠে এক শিশুর লাল রক্তে।
নিহত নওশাদ ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ইউছুফের ছেলে। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা-স্বজনদের আর্তনাদে বাটাখালী এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক জানান, নওশাদ চিরতরের জন্য পাড়ি জমিয়েছে না ফেরার দেশে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করতে জোর তৎপরতা চালাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার ১০ জুলাই থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা