ছবি: সংগৃহীত
অপরাধ

রাউজানে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

রাউজান প্রতিনিধি


চট্টগ্রামের রাউজানে ইফতারে পর দুর্বৃত্তের গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপাজেলা পূর্বগুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাট বাজারে মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে। নিহত মুজিব ওই ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপি কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে দাবি করেছে তার পরিবার। তবে দলীয় সূত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ইফতারের পর মুজিব দোকানে গিয়েছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার কয়েক সেকেন্ড পরও তাকে দোকানে দুটি এবং পরে রাস্তায় আরও একটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামী আমাদের সঙ্গে ইফতার করেন। এরপর বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে তাকে গুলি করা হয়েছে বলে সংবাদ পায়। আমরা বাজারে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আব্দুল আজিজ বলেন, আমরা জানতে পেরেছি ইফতারের পূর্বে একটি চায়ের দোকানে তার সাথে কিছু য্বুকের বাকবিতণ্ডা হয়েছে। ধারণা করছি ঘটনাটি তারা ঘটিয়েছে। আমরা তিনটি গুলি শব্দ শুনেছিলাম। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মুজিব নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে তিনটি বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুলির করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন বলেন, ‘ দুবর্ৃৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে আছি। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।...

শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে: তথ্যমন্ত্রী

দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। তাদেরকে পরিবর্তিত যুগের সাথে ত...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে...

সরকার হাম মোকাবিলায় বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত জানিয়েছেন, আগামী...

পাস হলো ব্যাংক রেজোল্যুশন আইন, পুরোনো মালিকদের ফেরার সুযোগ

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ বিল আকারে গত শুক্...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা