ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

চট্টগ্রামে বিপুল ফেন্সিডিল ও গাঁজা জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় মাদকবিরোধী অভিযানে এক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলশী এলাকার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল–এর বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে সিটের পেছন থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং স্কচটেপে মোড়ানো তিনটি পোটলায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে আটক ব্যক্তি শেকান্তর হোসেন (৪০) কাভার্ড ভ্যানটির চালক বলে জানিয়েছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যানটি (চট্ট মেট্রো-ট-১১-৭১২৩) জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)–এর উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামানিক জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালে নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চালককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা