ছবি: সংগৃহীত
অপরাধ

এনএসআই পরিচয়ে এমপির কাছে চাঁদা দাবি, সাতকানিয়ায় আটক ১

চট্টগ্রাম ব্যুরো:

ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী–এর কাছে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বেনজিরি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার নাজিরের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দেন। তবে পরে জিজ্ঞাসাবাদে ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন।

তল্লাশিকালে তার কাছ থেকে বাংলাদেশ আর্মির লোগো সংবলিত স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, একটি আর্মি মানি ব্যাগ, একটি ভিআইপি ক্যাপ, বিভিন্ন র‌্যাংকের চারটি ছবি, একটি ব্লুটুথ হেডফোন, বিভিন্ন কোম্পানির কার্ড, একটি আর্মি ছুটির সনদপত্র, দুটি ‘চেতনা ও মূল্যবোধ’ বই, একটি ঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি এনএসআই পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা