সারাদেশ

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর ওই আসনটি ধারাবাহিকভাবে আওয়ামী লীগের দখলে ছিল। জাতীয় নির্বাচনে বিএনপি'র কোনো প্রার্থী এ আসনে জয়লাভ করতে পারতেন না! কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে স্বাধীনতার ৫৫ বছর পর বিএনপি'র প্রার্থী বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এ জয়কে ভূমিধস ও ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন দুই উপজেলার এলাকাবাসী।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি'র ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) পোস্টাল ভোটসহ মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী ৫০ হাজার ২০৪ ভোট পান। ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোট বেশি পেয়ে বিএনপি'র এ প্রার্থী বিজয় লাভ করেন।এটি সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিএনপি'র প্রার্থীর বিজয়ের সর্বোচ্চ রেকর্ড হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের ধারাবাহিক বিজয়ের নেপথ্যের রহস্য ছিল সংখ্যালঘু ও চা শ্রমিকদের ভোটব্যাংক। কিন্তু এবারের নির্বাচনে বিএনপি'র এ প্রার্থী ও তার দলের নেতাকর্মীরা কোমর বেঁধে মাঠে নেমে বিজয় লাভ করতে। দীর্ঘ ২৬ বছরের বিএনপি'র এ পুরাতন প্রার্থী চা বাগান শ্রমিক, ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু হিন্দু ভোটাদের মধ্যে সবচেয়ে পছন্দের প্রার্থী হয়ে ওঠেন। ফলে ভোটব্যাংক বলে খ্যাত তাদের একচেটিয়া ভোট পান তিনি।এ ছাড়া গ্রাম-অঞ্চলের মুসলিম ভোটারদের মধ্যেও তিনি সমানভাবে জনপ্রিয়তার নিরিখে একচেটিয়া ভোট পান। হাজী মুজিবের এমন জনপ্রিয়তা একদিনে গড়ে ওঠেনি।

২০০১ সালে তিনি এ আসনে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। তার শক্ত প্রতিপক্ষ ছিলেন আওয়ামী লীগের ৭ বারের এমপি সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ। এরপর থেকে শুরু হয় হাজি মুজিবের ওপর মামলা, হামলা ও নির্যাতন। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের পর থেকে শতাধিক মামলায় প্রায় ৪ বছর জেল খাটেন হাজি মুজিব। জেলে থাকাবস্থায় তার আপন ভাই শামীম আহমেদ কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মারা যান। ব্যবসায় নামে ধস। পুলিশি হামলায় ঈদের দিনেও বাড়িতে এসে ঈদের জামাতে শরিক হতে পারেননি। রমজান মাসে ইফতারের খাবারে কেরোসিন দিয়ে ইফতার মাহফিল পণ্ড করা। ২০১৮ সালের নির্বাচনে রাতে পুলিশ ব্যালটবাক্স ভরে রাখার পরও সকালবেলার ১ ঘণ্টার সুষ্ঠু নির্বাচনে তিনি প্রায় এক লাখ ভোট পান। এসব নির্যাতনের কারণে মানুষের মনে রেখাপাত করে ও তিনি তূমুল জনপ্রিয় হয়ে ওঠেন এলাকায়। দুই উপজেলায় সমানভাবে মোট ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে।

এবারের নির্বাচনে ২৫০০ পোস্টাল ভোটারসহ মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৫ হাজার ৫৫৮ জন। এ আসনে মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে একজন বিএনপি'র বিদ্রোহী (বহিষ্কৃত) চা বাগানের মালিক ও সাবেক পৌর মেয়র (স্বতন্ত্র) মহসিন মিয়া মধু শোচনীয়ভাবে ধরাশায়ী হন এবারের নির্বাচনে। দুই উপজেলায় মোট ভোট পড়েছে বাতিলসহ ২ লাখ ৭২ হাজার ২৯৪। শতকরা গড় হিসাবে প্রায় ৫৫ ভাগ ভোট পড়েছে। ভোটাররা জানান, প্রার্থীর জনপ্রিয়তা, বিএনপি'র বিশাল কর্মীবাহিনী বিরামহীনভাবে কাজ করা, বিএনপি ঘোষিত ৯টি নাগরিক সুবিধার মধ্যে কৃষি ও ফ্যামিলি কার্ডের ব্যাপক প্রচার_এসব কারণে তারা এবার ধানের শীষের প্রার্থীকে ভোট দেন। দাপিয়ে বেড়িয়েছেন কর্মী বাহিনী একেকটি ঘর,পাড়া মহল্লায় এজন্য এ বিজয় সর্বোচ্চ রেকর্ড সমূহ বিজয় নিয়ে আসে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

দেশে ভূমিকম্প অনুভূত, উৎসস্থল কোথায়

রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আ...

সন্তান নিয়ে অন্যদের যেসব কথা বলতে দেবেন না

পারিবারিক আয়োজন, বিয়ে, উৎসব কিংবা বিভিন্ন পার্টি শিশুদের জন্য আনন্দের সময়। আত...

পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে পাটের দামও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের...

ঢাকাসহ আশপাশের জেলায় গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি

ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। স...

পিএসজিকে হারিয়ে প্রথমবার ফরাসি সুপার কাপ লাঁসের

১০ জনের দল নিয়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে প্রথমবারের মতো ফরাসি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা